কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা বিষয়ক কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মো: রেজুয়ানুল হক
পাকুন্দিয়া।
