শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গরু চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

গরু চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

গরু চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির গুইমারায় চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. আমির হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তার আমির হোসেন গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুইমারা থানার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনসার ব্যাটালিয়নের সামনের খালি জায়গায় প্রতিদিনের মতো নিজের তিনটি গরু—একটি গাভী ও দুটি বাছুর—ঘাস খাওয়ার জন্য রেখে যান স্থানীয় কৃষক মো. আবদুর রহিম ওরফে বাপ্পি (২৮)। সন্ধ্যা ৬টার দিকে গরু আনতে গিয়ে তিনি সেগুলো সেখানে দেখতে পাননি। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুগুলোর সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

এরপর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি তিনটি গরু নিয়ে মহালছড়ির দিকে যাচ্ছে। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে সাংগুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তিনটি গরুসহ আমির হোসেনকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গরুগুলোর মালিকানার বিষয়ে আমির হোসেন সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আবদুর রহিম উদ্ধার হওয়া গরুগুলো নিজের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে তিনটি গরু উদ্ধার করা হয় এবং আমির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় গুইমারা থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা হয়েছে। মামলাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ০১ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে গুইমারা থানার এসআই (নিঃ) মো. হাবিবুর রহমানকে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গুইমারা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

অজয় সেন ত্রিপুরা

খাগড়াছড়ি