রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিস্ক না নিলে দেব-জিৎ তৈরি হতো না

রিস্ক না নিলে দেব-জিৎ তৈরি হতো না

রিস্ক না নিলে দেব-জিৎ তৈরি হতো না

  
দুই দশকের অভিনয় ক্যারিয়ার টলিউড সুপারস্টার দেবের। এখনো সাফল্যের পেছনে নিরন্তর ছুটে চলেছেন তিনি। বড়সড় স্বপ্ন দেখেন বাংলা সিনেমাকে নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’, যেটি বড়দিনে মুক্তি পাবে। 

সম্প্রতি নতুন ছবি মুক্তি উপলক্ষে কথা বলেন ভারতীয় একটি গণমাধ্যমে। সেখানে জানতে চাওয়া হয়, কেন টলিউডে দেবের বিকল্প তৈরি হচ্ছে না? নতুন মুখই বা কেন উঠে আসছে না?

এ ব্যাপারে দেব বলেন, দর্শক কাকে ভালোবাসবেন, কাকে গ্রহণ করবেন না—সেটা তাদের ওপর। আমাকে তো ‘দেব’-কেও বাঁচাতে হবে। কাজ করা তো বন্ধ করে দিতে পারব না। নিজের প্যাটার্ন অব ওয়ার্কটাকে বারবার ভাঙছি শুধু সেই কারণেই। এটুকুই আমার হাতে আছে। আমি খুব অল্পতেই বোর হয়ে যাই। সেজন্যই ‘প্রজাপতি ২’ আমি এতটা দেরি করে করলাম। মাঝে ‘খাদান’-এর মতো ভিন্ন স্বাদের ছবি করেছি। মানুষ ভাবতে শুরু করেছিলেন, ক্রিসমাস আসছে মানেই দেব কাঁপাবে। কিন্তু দেব যে নাচাবে, সেটা তারা ভুলে গিয়েছিলেন। আমি নিজেও ভুলতে বসেছিলাম। নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছিলাম। তারপরে রিস্কটা নিয়েই ফেললাম। ‘খাদান’ হলো। আমি প্রমাণ করলাম, এখনো আছি। 

রিস্ক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার ব্যাপারে আমি কোনো কার্পণ্য করি না। ‘প্রজাপতি’ হিট হওয়ার পরে সেই টাকা আমরা ঘরে নিয়ে যাইনি। আরও বড় ক্যানভাসে ‘প্রজাপতি ২’ করার কথা ভেবেছি। তাই আজ প্রজাপতি বিদেশে উড়ছে। একটা জায়গায় এখনো আমরা পিছিয়ে। দিন দিন আমরা বোধহয় ভিতু হয়ে যাচ্ছি। আমরা সেফ খেলছি। সেই কারণেই বাংলা ইন্ডাস্ট্রিতে লিমিটেশন চলে আসছে। একদিন যদি কেউ রিস্ক না নিতেন তাহলে তো আমার মতো হিরো তৈরি হতো না। জিৎ তৈরি হতো না। সত্যি কথা বলতে, আমার কাছে এমন স্ক্রিপ্ট আসছে না যেখানে আমি নতুন হিরো লঞ্চ করতে পারি। হিরোইনদের ক্ষেত্রে তো তবু কিছুটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি।