রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমাকে দিয়ে অভিনয় হয় না, আমি কাঁদলে আপনারা হাসেন

আমাকে দিয়ে অভিনয় হয় না, আমি কাঁদলে আপনারা হাসেন

আমাকে দিয়ে অভিনয় হয় না, আমি কাঁদলে আপনারা হাসেন


দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সালমান খান। অভিনয়ের মাধ্যমে দর্শক হাসানোর পাশাপাশি অনেক দৃশ্যে অশ্রুসিক্তও করেছেন। সেই তিনিই কি না এবার নিজের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন!

সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভাল ২০২৫-এ যোগ দেন অভিনেতা। সেখানেই মঞ্চে এক প্রশ্নোত্তর পর্বে করা তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নিজের অভিনয় প্রতিভা প্রসঙ্গে সলমান অত্যন্ত বিনয়ের সঙ্গে দাবি করেন যে তিনি খুব ভালো অভিনেতা নন। তার কথায়, এই প্রজন্ম থেকেও অভিনয় বিষয়টা এখন উধাও হয়ে গিয়েছে। তাই আমার মনে হয় না যে আমি খুব দারুণ কোনো অভিনেতা। আপনারা আমাকে অন্য কিছু করতে দেখতে পারেন, কিন্তু অভিনয় করতে দেখতে পারবেন না। আমার দ্বারা সেটা হয়ই না। আমার যেমন অনুভূতি হয়, আমি সেভাবেই করি। এটুকুই।

উপস্থাপক যখন শ্রোতাদের কাছে সলমানের এই মূল্যায়ন সঠিক কি না জানতে চান, তখন ভক্তরা একবাক্যে তার দাবি খারিজ করে দেন। এরপরই কৌতুক করে সুপারস্টার আরও যোগ করেন, মাঝে মাঝে আমি যখন কাঁদি, আমার মনে হয় আপনারা আমাকে দেখে হাসেন।

তবে ভক্তরা তৎক্ষণাৎ তার মন্তব্য খণ্ডন করে বলেন, না, আমরা আপনার সঙ্গে কাঁদি। দর্শকদের এমন হৃদয়স্পর্শী প্রতিক্রিয়া দেখে সালমান খানের মুখে এক বিস্তৃত হাসি দেখা যায়।