রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়া বচ্চনকে হুমার খোঁচা

জয়া বচ্চনকে হুমার খোঁচা

জয়া বচ্চনকে হুমার খোঁচা

বর্ষীয়ান বলিউড অভিনেত্রী ‘জয়া বচ্চন বনাম পাপারাজ্জি’ বিতর্কে সরব বলিপাড়া। ফটোশিকারিদের নিয়ে প্রবীণ এই অভিনেত্রীর মন্তব্য নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন অনেকেই। এবার সে তালিকায় নাম লেখালেন নতুন প্রজন্মের অভিনেত্রী হুমা কুরেশি।

সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমা বলেন, আমার মনে হয় না পাপারাজ্জিদের নিয়ে এই ধরনের মন্তব্য একেবারেই ঠিক। কারণ, আমরাই বহু সময় নিজেদের প্রচারের জন্য তাদের ব্যবহার করি। তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্কটা সূক্ষ্ম এক সুতোয় বাঁধা। এটা একতরফা নয়।

তার মতে, পাপারাজ্জিরা তারকাদের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, অনেকসময় তারকারাই আলাদাভাবে পাপারাজ্জিদের ডাকেন নিজেদের প্রচারের জন্য। তাই আমি একেবারেই তাদের অপরাধী বলতে চাই না।

তবে একই সঙ্গে পাপারাজ্জিদের নেতিবাচক দিকও স্বীকার করেন হুমা। তার কথায়, কিছু ক্ষেত্রে তারা সীমা ছাড়িয়ে যান। ব্যক্তিগত মুহূর্তে অনধিকার প্রবেশ করেন এবং এমন অ্যাঙ্গেলে ছবি তোলেন যা একেবারেই গ্রহণযোগ্য নয়। একজন অভিনেত্রী হিসেবে আমাকে এরকম পরিস্থিতির মুখোমুখি বহুবার হতে হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ‌‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক আলাপচারিতায় পাপারাজ্জিদের সম্পর্কে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেন জয়া, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ঐতিহ্যবাহী মিডিয়ার প্রতি তার দারুণ শ্রদ্ধা থাকলেও, পাপারাজ্জিদের সঙ্গে তাঁর সম্পর্ক ‘শূন্য’।