শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখল, এলাকাবসীর ক্ষোভ

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখল, এলাকাবসীর ক্ষোভ

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখল, এলাকাবসীর ক্ষোভ

মোঃ সোহাগ আহমেদ, কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর মহিপুর থানার নজিবপুর গ্রামে সাধারণ মানুষের কল্যাণে দেওয়া বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সংগ্রাম’-এর একটি টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার জবরদখল করে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ইমরান শিকদারের বিরুদ্ধে ওঠা এই অনিয়মের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিত এলাকার সাধারণ মানুষের সুপেয় পানির সংকট দূর করতে এনজিও ‘সংগ্রাম’ নজিবপুর গ্রামে একটি গভীর নলকূপ স্থাপন করে এবং নারীদের সুরক্ষায় ‘সুটকিপল্লী নারীবান্ধব বিশ্রামাগার’ নির্মাণ করে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ইমরান শিকদার ক্ষমতার প্রভাব খাটিয়ে এই জনকল্যাণমূলক স্থাপনা দুটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

অভিযোগ রয়েছে, টিউবওয়েল থেকে আশপাশের বাড়িগুলোতে সাইড লাইন (পানির পাইপ সংযোগ) টেনে প্রতি লাইনের বিপরীতে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন তিনি। সরকারি ও দাতব্য সংস্থার দেওয়া এসব জনসেবামূলক সুবিধা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন তিনি।


এ বিষয়ে অভিযুক্ত ইমরান শিকদারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, "ওখানে জনসাধারণের জন্য কিছুই নেই, যা আছে ওটা আমার এবং ওই জমিও আমার। ওইখানে টিউবওয়েল আনার জন্য আমি ২৫ হাজার টাকা দিয়েছি। তাই টিউবওয়েল থেকে তিনটি লাইন অন্যদের দিয়ে ১৫ হাজার টাকা নিয়েছি; এখনও আমার সেখানে ১০ হাজার টাকা ইনভেস্ট করা আছে।"


পুরো বিষয়টি নিয়ে এনজিও ‘সংগ্রাম’-এর কুয়াকাটা শাখ ব্যবস্থাপক মোঃ ফারুখ হোসেন তিনি বলেন, "এনজিও থেকে দেওয়া টিউবওয়েল থেকে সাইড লাইন দিয়ে টাকা নেওয়ার কোনো এখতিয়ার কারো নেই। একইভাবে নারীবান্ধব বিশ্রামাগার ভাড়া দেওয়া বা লিজ দেওয়ারও কোনো সুযোগ নেই। জমিটি ইমরান শিকদারের নিজস্ব সম্পত্তি হলেও আমাদের সাথে তার চুক্তি (এগ্রিমেন্ট) করা আছে, যা তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার বা নিজের দাবি করতে পারেন না।"

তিনি আরও জানান, অভিযুক্ত ইমরান শিকদার সংস্থাটি থেকে ২ লাখ টাকার লোন নিয়েছেন। কিন্তু সেই লোনের টাকা পরিশোধ না করে তিনি বর্তমানে দেশ ত্যাগ করে সৌদি আরব অবস্থান করছেন। এনজিওর পক্ষ থেকে তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে মামলা করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।


জনস্বার্থে নির্মিত এসব সুবিধা সবার জন্য উন্মুক্ত রাখা এবং ইমরান শিকদারের অবৈধ কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

উল্লেখ্য কয়েকদিন আগে একটি সাইক্লোন সেল্টারের বিভিন্ন ইলেকট্রিক মালামাল লোপাটের ঘটনায় তিনি জড়িত থাকায় একটি নিউজ প্রকাশ হয় সেই নিউজ প্রকাশ হওয়ার কারণে তিনি সামাজিক যোগাযোগ ভিডিও এর মাধ্যমে এসে সাংবাদিকদের কে নিয়ে তিনি ভিন্ন মন্তব্য করেন,এবং পরে সেই ভিডিও তিনি ডিলিটও করেন।