বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে উল্টাছড়ি সমবায় কৃষি সমিতির বার্ষিক সাধারণ সভা।

পানছড়িতে উল্টাছড়ি সমবায় কৃষি সমিতির বার্ষিক সাধারণ সভা।

পানছড়িতে উল্টাছড়ি সমবায় কৃষি সমিতির বার্ষিক সাধারণ সভা।

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে ৫ নম্বর উল্টাছড়ি সমবায় কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টায় উল্টাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিয়ানগরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সমিতির কর্মকর্তা ও সদস্যরা। পরে সমিতির বার্ষিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা সমবায়ের মাধ্যমে স্থানীয় কৃষকদের আরও সংগঠিত ও স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য সমিতির সদস্যদের দায়িত্বশীলতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা মজিবুর রহমান খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল হাশেম (হাসু), মো. আওলাদ হোসেন, মো. আবুল বাসার ও রুহুল আমিন।

মোবারক হোসেন মুরাদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সমিতির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।