শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।


রবিবার (১৪ ডিসেম্বর ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত আনুমানিক ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া ছৈয়দিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।


আটককৃত ব্যক্তির পূর্বলক্ষিদিয়া গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে জামসেদ.।

কোস্ট গার্ড জানায়, আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় অঞ্চলে মাদকদ্রব্যের চোরাচালান ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

হানিফ উদ্দিন সাকিব

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি