শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি

আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি

আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি

 

সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার হালিমপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন, মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ের সভাপতি সাধন কারবারী এর নিকট ০৫ (পাঁচ) বান টিন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ভলিবলসহ নেট হস্তান্তর করা হয়।
রবিবার (১৪ নভেম্বর)  বেলা ১২ঘটিকায় মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা (১) মোঃ হারুন মুর্শিদ, পিতা-মৃত ফজল আহম্মেদ, এবং (২) মোঃ কাওছার, পিতা-আঃ রউফ, উভয়ের গ্রাম-মধ্যমপাড়া, পোষ্ট ও থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটিদ্বয়ের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে ০২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করা এবং ঐতিহ্যবাহী পাহাড়ী সংস্কৃতিক লালন ও তরুণ সমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে বাঘাইছড়ি উপজেলার উজোনী যুব শিল্পীগোষ্ঠীদের নৃত্য পোশাক ক্রয়ের জন্য শুভগত চাকমা, সভাপতি এর নিকট নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদান করা হয়। এছাড়াও খাগড়াছড়ি জেলার ইসলামপুর এলাকার মোঃ আব্দুল হালিম, পিতা-মোঃ রেফাত আলীর উন্নত চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করা হয়। 

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, বিশেষ টহল পরিচালনা ও বিশেষ চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও জোন কমান্ডার আরোও বলেন, নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি।