জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা ও মন্তব্যের মাঝে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা।
ভাইরাল ভিডিওতে থাকা নারীকে নিজের বান্ধবী বলে দাবি করেছেন পাভেল। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানিয়েছেন তিনি।
পাভেলের ভাষ্য, ভিডিওতে থাকা ওই নারীর সঙ্গে তার বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই। ওই নারীকে ঘিরে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সঠিক নয়।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন পাভেল। এরপর বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন। তবে এবার অভিনয় নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেতা।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা