শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। নেহাল, আরেফিনদের ফেরার পর নতুন চরিত্র ও অভিনয়শিল্পীদের উপস্থিতিতে সিরিজটির গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান। 

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। জানা গেছে, এ পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে সিরিজটির নতুন পর্ব। সেই পর্বের পোস্টারে দেখা মিলেছে আ খ ম হাসানের এক দুর্ধর্ষ লুক। ১২০ নম্বর পর্বের বর্ণনা অনুযায়ী, একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। 

ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়াও আছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা