শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক ঝাঁক তারকা নিয়ে আসছে বনলতা এক্সপ্রেস

এক ঝাঁক তারকা নিয়ে আসছে বনলতা এক্সপ্রেস

এক ঝাঁক তারকা নিয়ে আসছে বনলতা এক্সপ্রেস


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ সিনেমায় অভিনয় করেছেন দেশের প্রথম সারির এক ঝাঁক অভিনয়শিল্পী।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজন করা সিনেমার অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানের স্টেজ সাজানো হয় ট্রেনের আদলে। 

 
সে মঞ্চেই প্রকাশ করা হয় এ সিনেমার চূড়ান্ত অভিনয়শিল্পীদের নাম। পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সিনেমা সংশ্লিষ্টরা।
 
‘বনলতা এক্সপ্রেস’র পরিচালক তানিম নূর। উৎসব সিনেমার পর এটি তার দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমার মতোই একঝাঁক তারকা নিয়ে দ্বিতীয় সিনেমায় হাজির হবেন নির্মাতা।
 
এ সিনেমায় চূড়ান্ত অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী।
 
সিনেমা প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন,
এটি কেবল একটি সিনেমা নয় বরং গল্পের ভেতর দিয়ে মানুষের অনুভূতি, নীরব যন্ত্রণা ও মানবিক সম্পর্কের এক দীর্ঘ ভ্রমণ।
 

তিনি আরও বলেন,
সিনেমাটি দর্শককে শুধু গল্প শোনাবে না, গল্পের ভেতর দিয়ে হাঁটাবে। আবেগ ও গভীর মানবিকতাই এই সিনেমার মূল শক্তি।