শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই পেশায় রাতারাতি কিছু পাওয়া যায় না

এই পেশায় রাতারাতি কিছু পাওয়া যায় না

এই পেশায় রাতারাতি কিছু পাওয়া যায় না

ভারতীয় অভিনেত্রী প্রিয়ামনি। সাম্প্রতিক সময়ে বলিউডেও তিনি হয়ে উঠেছেন পরিচিত মুখ। ‘জওয়ান’, ‘আর্টিকেল ৩৭০’-এর পর অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ তাকে এনে দিয়েছে সর্বভারতীয় পরিচিতি। রাজ ও ডিকে পরিচালিত এই সিরিজের তৃতীয় মৌসুম ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত আড্ডায় সাংবাদিকদের সঙ্গে নিজের কাজ ও শিল্পীজীবনের নানা দিক নিয়ে কথা বলেন প্রিয়ামনি।

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডে নিজের অবস্থান এখন বেশ দৃঢ় বলে মনে করেন এই অভিনেত্রী। বর্তমানে মুম্বাইই তার কর্মজীবনের প্রধান ঠিকানা। তবে বেঙ্গালুরুর সঙ্গে আবেগের সম্পর্ক আজও অটুট। প্রিয়ামনি বলেন, প্রায় আট বছর ধরে মুম্বাইয়ে আছি। শহরটা এখন আপন হয়ে গেছে। খাবার, আবহাওয়া, মানুষ-সবকিছুর সঙ্গেই মানিয়ে নিয়েছি। কিন্তু বেঙ্গালুরু আমার শিকড়। ওখানেই আমার শৈশব কেটেছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউডের কাজের ধরন তুলনা করে প্রিয়ামনি জানান, কাজের কাঠামো প্রায় একই হলেও সময় ব্যবস্থাপনায় রয়েছে পার্থক্য। ‘দক্ষিণে শৃঙ্খলা অনেক বেশি। আমরা খুব ভোরে কাজ শুরু করি। তামিল, তেলুগু, কন্নড় ইন্ডাস্ট্রিতে ১২ ঘণ্টার শিফট স্বাভাবিক। মালয়ালম ছবিতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করাটাই নিয়ম।