শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতৃত্বের পর এবার মুখ খুললেন ক্যাটরিনা

মাতৃত্বের পর এবার মুখ খুললেন ক্যাটরিনা

মাতৃত্বের পর এবার মুখ খুললেন ক্যাটরিনা

মাতৃত্বের পর শরীরে পরিবর্তন এসেছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। আর সেই পরিবর্তন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হচ্ছে তাকে। সম্প্রতি আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর ক্যাটরিনার শরীরী গড়ন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ তার ওজন নিয়েও কটাক্ষ করেছেন।

এমনকি একাংশের দাবি, মাতৃত্বের পর নাকি ক্যাটরিনার ক্যারিয়ারও শেষের পথে। এসব আলোচনার মধ্যেই এবার নিজের শরীর ও সৌন্দর্য নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যে ক্যাটরিনার উপস্থিতির পর থেকেই তার শরীরী গড়ন নিয়ে চর্চা শুরু হয়। এরপর গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে অংশ নেওয়ার পর সেই আলোচনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ।


তবে এসব কটাক্ষের জবাব সরাসরি না দিয়ে নিজের সৌন্দর্য নিয়ে বদলে যাওয়া ভাবনার কথা জানিয়েছেন ক্যাটরিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মাতৃত্বের পর শুধু তার শরীরেই নয়, ত্বকেও আমূল পরিবর্তন এসেছে। একই সঙ্গে সময়ের সঙ্গে সৌন্দর্যকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলেছে তার।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা