শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই সিনেমা দিয়ে পরিচালনায় সাইফুলের অভিষেক

দুই সিনেমা দিয়ে পরিচালনায় সাইফুলের অভিষেক

দুই সিনেমা দিয়ে পরিচালনায় সাইফুলের অভিষেক

চলচ্চিত্র প্রযোজনা, পরিবেশনা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট অনলাইন ব্যবসায় সাফল্যের পর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মো. সাইফুল ইসলাম সাগর। সম্প্রতি পরিচালক সমিতির সহযোগী সদস্য হিসেবে সনদপত্র পেয়েছেন তিনি। 

সাইফুলের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘অন্ধ প্রেম’ ও ‘গরীবের প্রেম’ নামে দুটি চলচ্চিত্র। একটি সিনেমায় তার সঙ্গী হিসেবে রয়েছেন মনজুরুল আলম। নির্মাণাধীন সিনেমা দুটি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সামি বাণীচিত্র থেকে নির্মিত হচ্ছে। 

১৯৯৩ সালে আপন ফিল্মসে চাকরির মাধ্যমে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন সাইফুল। ১৯৯৬ সালে যোগ দেন কিবরিয়া ফিল্মসে। এর পরের বছরই প্রযোজনা করেন ‘অশান্ত মন’। তার পরের চলচ্চিত্র ‘মন দিয়েছি তারে’। এ ছাড়া স্বনামে ও বেনামে আরো অনেক সিনেমায় লগ্নি করেছেন তিনি। 

পরিচালনায় আসার কারণ ব্যাখ্যা করে সাইফুল ইসলাম সাগর বলেন, “প্রত্যেক মানুষের নিজস্ব কিছু অনুভূতি থাকে, যা কল্পনার জগতে বিচরণ করে। সে অনুভূতি কারো কাছে সঠিকভাবে শেয়ার বা উপস্থাপন করা যায় না। আমার সেই অনুভূতির সঙ্গে আমি নিজেকে একটু পরখ করে নিতে চাই।” 

খানিকটা ব্যাখ্যা করে সাইফুল ইসলাম সাগর বলেন, “ছোটবেলা থেকেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। অনলাইন ব্যবসা শুরু করার পর দর্শক কী চায়, তা প্রতিনিয়ত অনুভব করছি। দর্শকের সেই চাওয়া-পাওয়া আমি আমার মতো করে তুলে ধরতে চাই। এসব কথা বিবেচনায় রেখেই পরিচালক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা