বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস

৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস

৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টি হতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় এই বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই সময়ে ভারি বৃষ্টিও হতে পারে অনেক জায়গায়।

বিডব্লিউওটি জানায়, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের ৩৭টি জেলা ও তার আশেপাশের এলাকাগুলোতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর অঞ্চলে সাময়িকভাবে দমকা বাতাসের পাশাপাশি ১ থেকে ৩ দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি স্থানে সাময়িকভাবে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার আভাস রয়েছে। এছাড়া রোববার দুপুর থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের বিস্তার ঘটতে পারে।