বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেখা মিলবে বছরের সেরা উল্কাবৃষ্টির ঝলকানি

দেখা মিলবে বছরের সেরা উল্কাবৃষ্টির ঝলকানি

দেখা মিলবে বছরের সেরা উল্কাবৃষ্টির ঝলকানি


আকাশপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান। বছরের অন্যতম সেরা উল্কাবৃষ্টি জেমিনিডস এই সপ্তাহান্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। শনিবার (স্থানীয় সময়) রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত আকাশে দেখা মিলবে অসংখ্য উল্কার, যার মধ্যে থাকবে বিশেষভাবে উজ্জ্বল ‘ফায়ারবল’ও।

আর্থস্কাইয়ের তথ্য অনুযায়ী, জেমিনিডস উল্কাবৃষ্টি সর্বোচ্চ সক্রিয় থাকবে শনিবার রাত ১০টা (ইস্টার্ন টাইম) থেকে রোববার ভোর পর্যন্ত। এ বছর চাঁদ থাকবে ৩৪ শতাংশ পূর্ণ, ফলে আবহাওয়া অনুকূলে থাকলে শহরতলির আকাশে প্রতি ঘণ্টায় প্রায় ২০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। অপেক্ষাকৃত অন্ধকার আকাশে এই সংখ্যা ঘণ্টায় ৪০ থেকে ৫০টিতে পৌঁছাতে পারে। আর গ্রামীণ এলাকায় সৌভাগ্যবান কেউ কেউ মিনিটে একটি করে উল্কাও দেখতে পারেন বলে জানিয়েছেন আমেরিকান মিটিওর সোসাইটির ফায়ারবল রিপোর্ট সমন্বয়কারী রবার্ট লান্সফোর্ড।

উত্তর গোলার্ধে থাকা দর্শকদের রাত ১০টার দিকে পূর্ব আকাশের দিকে তাকাতে বলা হয়েছে। দক্ষিণ গোলার্ধে থাকা দর্শকদের জন্য ভোররাত ২টার দিকে উত্তর আকাশ সবচেয়ে উপযোগী।

বিশেষজ্ঞদের মতে, রাত ১০টার দিকে যে উল্কাগুলো দেখা যায়, সেগুলোকে বলা হয় ‘আর্থ-গ্রেজার’। এগুলো তুলনামূলক ধীরে চলে এবং সাধারণ উল্কার চেয়ে এক–দুই সেকেন্ড বেশি সময় দৃশ্যমান থাকে।