রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নায়করাজ রাজ্জাক কেন অভিনেত্রী নূতনকে থা*প্পড় মেরেছিলেন?

নায়করাজ রাজ্জাক কেন অভিনেত্রী নূতনকে থা*প্পড় মেরেছিলেন?

নায়করাজ রাজ্জাক কেন অভিনেত্রী নূতনকে থা*প্পড় মেরেছিলেন?

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী নূতন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। অনেক তারকা অভিনেতা তার বিপরীতে অভিনয় করেছেন। প্রয়াত নায়করাজ রাজ্জাককে যেমন সহশিল্পী হিসেবে পেয়েছেন, তেমনই তার পরিচালনায়ও অভিনয় করেছেন নূতন। মজার ব্যাপার হলো—রাজ্জাদের নির্দেশনায় অভিনয় করতে গিয়ে তার হাতে থাপ্পড় খেয়েছিলেন এই অভিনেত্রী।  

জ্বীনের বাদশা’, ‘বাবা কেন চাকর’, ‘বদনাম’, ‘সৎ ভাই’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন নায়করাজ রাজ্জাক। ‘বদনাম’ নূতনের ক্যারিয়ারের ৪৭তম সিনেমা। এটি ১৯৮৩ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায়। এ সিনেমার শুটিং সেটে নূতনকে থাপ্পড় মেরেছিলেন রাজ্জাক। কিন্তু এমন ঘটনা কেন ঘটেছিল? একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পেছনের গল্প বলেন এই গুণী অভিনেত্রী।  


আলাপচারিতার শুরুতে থাপ্পড় খাওয়ার কথা হাসতে হাসতে স্বীকার করেন নূতন। তিনি বলেন, “একটা সিক্যুয়েন্স ছিল। কিন্তু আমি দুষ্টুমি করছিলাম, হা হা হা করছিলাম। এত গুরুত্বপূর্ণ একটি দৃশ্য আর আমি হা হা হি হি করছি, মানে কোনো মনোযোগ নেই। আর এসব দেখছিলেন রাজ্জাক ভাই।” 

পরের ঘটনা বর্ণনা করে নূতন বলেন, “তারপর রাজ্জাক ভাই বললেন, ‘এই নূতন!’ আমি বললাম, ‘হ্যাঁ রাজ্জাক ভাই?’ উনি বললেন, ‘তোমার শট তুমি জানো না?’ আমি বললাম, ‘জানি, ডাকলে যাব।’ রাজ্জাক ভাই বললেন, ‘ডাকলে যাব মানে?’ এরপর আমি গিয়ে বসে আবার হা হা হি হি করছি। এসব দেখে রাজ্জাক ভাই ক্যামেরা ম্যানকে ডাকলেন। কানে কানে কী যেন বললেন তা জানি না। তারপর ক্যামেরা ম্যান বললেন, ‘ম্যাডাম, শর্ট রেডি।’ আমি বললাম, ‘আসছি।” 


থাপ্পড় খাওয়ার মুহূর্তটি বর্ণনা করে নূতন বলেন, “আমার কিছু সংলাপ ছিল। তার আগে চোখের একটা অভিব্যক্তি ছিল। আমি দাঁড়িয়েছি, লাইট ঠিকঠাক করল। তার আগে বলে রাখি, আমি যতই দুষ্টুমি করি না কেন, আমার যে চরিত্র সেটা নিয়ে ভেতরে ভেতরে চর্চা করি। যাইহোক, আমি শট দেব। এরই মধ্যে ক্যামেরার পাশে গিয়ে দাঁড়িয়েছেন রাজ্জাক ভাই। কিন্তু ব্যাপারটি আমি বুঝতে পারিনি। যখন আমার এক্সপ্রেশন শেষ হলো, তখন এমনভাবে রাজ্জাক ভাই আমাকে একটা থাপ্পড় দিলেন, যা বিশ্বাস করবেন না!” 

নায়করাজের থাপ্পড় খেয়ে অভিনয় বন্ধ করেননি নূতন। এই গুণী শিল্পী বলেন,  “এ ঘটনার পরও আমার অভিনয় দুর্দান্তভাবে চলতে থাকল। থাপ্পড় খাওয়ার কষ্ট নিয়ে অভিনয়টা চালিয়ে যাই। এই থাপ্পড় আমার জন্য আশীর্বাদ ছিল।” 


‘নতুন প্রভাত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নূতন। মুস্তফা মেহমুদ পরিচালিত এ সিনেমা ১৯৬৯ সালে মুক্তি পায়। ১৯৭২ সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’। এ সিনেমায়ও অভিনয় করেন নূতন। ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘স্ত্রীর পাওনা’ সিনেমায় অভিনয় করে পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন এই শিল্পী।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা