রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্যানসারের কাছে হার মানলেন গিটারিস্ট ইমরান

ক্যানসারের কাছে হার মানলেন গিটারিস্ট ইমরান

ক্যানসারের কাছে হার মানলেন গিটারিস্ট ইমরান

মেকানিক্স’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ মারা গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব। ইমরানের মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, “মেকানিক্স’-এর প্রাক্তন গিটারিস্ট ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আমি আমার এক ভাইকে হারালাম। আপনারা তার জন্য দোয়া করবেন।” 
জানাজা ও দাফনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পারিবারিকভাবে সব চূড়ান্ত হলে তা জানাবেন বলেও জানান ত্রিদিব।  

দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হন গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ। তারপর থেকে টানা তার চিকিৎসা চলেছিল। হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল—এভাবেই চলছিল তার সময়। গত সপ্তাহে তার শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই মারা যান এই শিল্পী।  


২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের যাত্রা শুরু। প্রথম লাইনআপে ছিলেন সৈয়দ ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন সৈয়দ ইমরান আহমেদ। এরপর আর কোনো ব্যান্ডে যোগ দেননি। মৃত্যুকালে স্ত্রী ও একটি কন্যাসন্তান রেখে গেছেন তিনি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা