দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানিয়েছেন দীপিকা ও রণবীর। শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবির মাধ্যমে তারা এই সুখবর ভাগ করে নেন। একইসঙ্গে জানান, তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং এবার দিদি হয়েছে।
দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই দীপিকা ও রণবীরের অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্টের মাধ্যমে নিজেদের সন্তানের আগমনের কথা ঘোষণা করেছিলেন তিনি ও রণবীর।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা