রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে ৩৩ বেকার যুবকের হাতে প্রশিক্ষণের সনদ

পঞ্চগড়ে ৩৩ বেকার যুবকের হাতে প্রশিক্ষণের সনদ

পঞ্চগড়ে ৩৩ বেকার যুবকের হাতে প্রশিক্ষণের সনদ

সীমান্তের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী বেকার যুবকদের কর্মসংস্থানের পথ তৈরি করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি।
যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গত ২৩ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলে প্রশিক্ষণ কার্যক্রম। পরে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রশিক্ষণ সনদ। পাশাপাশি প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জনকারী যুবকদের দেওয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার এবং নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দায়িত্ব পালন করছে।
এর পাশাপাশি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে যাতে তারা নিজেদের উদ্যোগে কাজ শুরু করতে পারেন এবং উপার্জনের সুযোগ তৈরি করতে পারেন, সে লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ সময় প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জনকারী যুবকদের ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ইন্সট্রুমেন্ট পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, যাতে তারা এসব সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করতে পারেন।
বিজিবির এমন উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পঞ্চগড়ের প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
সীমান্তের নিরাপত্তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিজিবির এমন উদ্যোগ সীমান্তবর্তী বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার পথ আরও সহজ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

 

মোহাম্মদ মাহাবুব আলম,  
পঞ্চগড় জেলা প্রতিনিধি।