রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘মির্জাপুর দ্য মুভি’

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘মির্জাপুর দ্য মুভি’

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে  ‘মির্জাপুর দ্য মুভি’

 

ওটিটির জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’। কালিন ভাইয়া, মুন্না ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিতসহ একাধিক চরিত্র নিয়ে তৈরি এই সিরিজের জনপ্রিয়তা এবার ছড়িয়ে পড়েছে বড় পর্দাতেও। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ‘মির্জাপুর দ্য মুভি’ এবার বক্স অফিসে ২০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে সিনেমাটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। ভারতীয় সিনেমার তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য বলছে, গত ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় বৃহস্পতিবার ভারতে সিনেমাটি নেট ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। ফলে দেশটিতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২০৩ কোটি ২০ লাখ রুপি।

এই আয় সিনেমাটিকে আরও বড় বক্স অফিস রেকর্ডের দিকে এগিয়ে দিচ্ছে। মুক্তির দুই সপ্তাহ পরও দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারায় সিনেমাটির আয় সামনে আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘মির্জাপুর দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। সিনেমাটির গল্প লিখেছেন পুনীত কৃষ্ণ। জানা গেছে, ‘মির্জাপুর’ সিরিজের প্রথম মৌসুমের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়কে কেন্দ্র করে সিনেমাটির গল্প সাজানো হয়েছে।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা