রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে দুই কৃষকের গোয়ালঘরে চুরি

গাজীপুরে দুই কৃষকের গোয়ালঘরে চুরি

গাজীপুরে দুই কৃষকের গোয়ালঘরে চুরি

 গাজীপুরের শ্রীপুরে দুই কৃষকের বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু ও একটি খাসি চুরি হয়েছে। শনিবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে উপজেলার মাওনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কপাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষক কদম আলীর ভাষ্য, তাঁর গোয়ালঘরে তিনটি গরু ও একটি খাসি ছিল। রাত আড়াইটার দিকে গরুগুলো দেখে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘর ফাঁকা। তাঁর দাবি, চোরেরা গোয়ালঘরের ছাদ দিয়ে উঠে ভেতরে প্রবেশ করে দরজার কব্জি খুলে গরু ও খাসি নিয়ে গেছে। চুরি যাওয়া পশুগুলোর মূল্য প্রায় তিন লাখ টাকা।
অন্য কৃষক দেলোয়ার হোসেন বলেন, গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে তাঁর গরুগুলো নিয়ে গেছে। এতে তাঁর সহায়-সম্বল শেষ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে সাদা রঙের গাভী এবং কালো ও লাল রঙের বাছুর রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে মাওনা ফাঁড়ির ইনচার্জকে ঘটনাটি তদন্ত করে দেখতে বলা হয়েছে।

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি