সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদিকে গুলি: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

হাদিকে গুলি: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

হাদিকে গুলি: ব্রাহ্মণবাড়িয়া  সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

কসবা উপজেলা প্রতিনিধি 
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পূর্বাঞ্চল সীমান্তে কঠোর নজরদারি শুরু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) জানায়, হামলাকারীদের ধরতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এই হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং সীমান্তে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি আব্দুস সাত্তার জানান, পাসপোর্টধারীদের কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে পারাপার নিশ্চিত করা হচ্ছে।
এদিকে ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।