মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোর পুলিশ সুপার কর্তৃক ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত

নাটোর পুলিশ সুপার কর্তৃক ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত

নাটোর পুলিশ সুপার কর্তৃক ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনা কবলিত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

২১ সেপ্টেম্বর  এই সাফল্যজনক অভিযানের স্বীকৃতিস্বরূপ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন নাটোরের মাননীয় পুলিশ সুপার।

​থানা সূত্রে জানাজায়,  গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম। অভিযানে দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ফেলে রাখা বিপুল পরিমাণ  গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

​অভিযানের নেতৃত্ব দেওয়া নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান তাঁর প্রতিক্রিয়ায় জানান, "সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের নিকট। আমার নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশ ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই কৃতিত্বের জন্য মাননীয় পুলিশ সুপার স্যার আমাকে আর্থিকভাবে পুরস্কৃত করেছেন।"

​তিনি আরও বলেন, আমার নলডাঙ্গা থানা পুলিশের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সার্বিক সহযোগিতা ও আপ্রাণ চেষ্টায় এই মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা, নাটোর সংবাদদাতা