মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে পৌরসভার উদ্যোগে অবৈধভাবে দখলকৃত ‌ জমি উদ্ধার

ফরিদপুরে পৌরসভার উদ্যোগে অবৈধভাবে দখলকৃত ‌ জমি উদ্ধার

ফরিদপুরে পৌরসভার উদ্যোগে অবৈধভাবে দখলকৃত ‌ জমি উদ্ধার

ফরিদপুর পৌরসভার উদ্যোগে অবৈধ দখলে থাকা  জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার ‌ দুপুর ১২:৩০ টার দিকে ‌ ফরিদপুরের ‌ গোয়ালচামটের 
হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরীর অবৈধ ‌ দখলে থাকা পৌরসভার প্রায় এক শতাংশের ‌ চার ভাগের এক ভাগ ‌ অর্থাৎ ‌ পয়েন্ট ‌২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়।

এ সময় সেখানে ‌ জমিতে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান 
এসকোলেটার ‌ দিয়ে ‌ভেঙে ফেলে ‌ জায়গাটি দখলমুক্ত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ হাই জকি, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা, কনজারভেনসি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-
কর্মচারীরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
 

 

বিপুল চন্দ 

 ফরিদপুর জেলা প্রতিনিধি