পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়নে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন।
এ সময় পরিবেশের সুরক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
মেরাজ বিন আশকর
তাহিরপুর। সুনামগঞ্জ
