মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন পেশায় হাসান মাসুদ

নতুন পেশায় হাসান মাসুদ

নতুন পেশায় হাসান মাসুদ

হাসান মাসুদ। একজন অভিনয়শিল্পীর বাইরেও যার রয়েছে নানা পরিচয়। সেনাবাহিনীর পোশাকে কখনো দেশের দায়িত্ব নিয়েছেন, আবার হাতে কলম নিয়ে সাংবাদিক হিসেবে সমাজকে তুলে ধরেছেন। মহান এই পেশাগুলো থেকে পর্যায়ক্রমে সরেও এসেছিলেন। তা অবশ্য বহু বছর আগের কথা। 


কিন্তু নিজের মাঝে থাকা ‘শিল্পীসত্ত্বা’কে আর গোপন রাখতে পারেননি। চলে আসেন ক্যামেরার সামনে। নিয়মিত শুরু করেন অভিনয়। সাংবাদিকতার পাশাপাশিই শুরু হয় তার অভিনয়যাত্রা। অল্প সময়ের মাঝেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। তবে শোবিজে তার ক্যারিয়ার দুই দশকের বেশি হলেও এখন অনিয়মিত। দর্শকেরা তাকে এখনও পর্দায় খোঁজেন। 

কিছুদিন আগে অবশ্য বিতর্কে পড়েছিলেন অভিনেতা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে বলেছিলেন, আপাতত অভিনয় করবেন না, হজ করে এসে ধর্মের পথেই মনোযোগী হবেন। যখন এ নিয়ে আলোচনা বাড়তে থাকে, তখন বিষয়টা স্পষ্ট করেন অভিনেতা। জানিয়েছিলেন, চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা তিনি বলেননি, ভালো কনটেন্ট পান না দেখে কাজ করেন না। 

এরই মধ্যে খবর এলো, একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাসান মাসুদ। খবরটি ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মাঝে উদ্বেগ, তবে কি অভিনয় ছাড়ছেন অভিনেতা!

হাসান মাসুদের সেই নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। সেখানে বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য কাজ করা হয়। প্রতিষ্ঠানটির ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রোমোতে তাকে ব্র্যান্ডিং করতে দেখা গেছে।

মাস কয়েক আগে অভিনেতার অসুস্থতার খবর যখন ছড়িয়ে পড়ে, তখন তার ভক্তদের মনে উদ্বেগ দেখা যায়। এ ছাড়াও বহুদিন ধরেও কাজের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। পরে হজ করে এসেও কাজ করেছেন। বিজ্ঞাপনে। কিন্তু তার সেই বক্তব্যের জেরে তৈরি হয় বিতর্ক। যদিও পরে তা স্পষ্ট করেন। এমন আবহে তার নতুন চাকরির খবর ফের তাকে পর্দা থেকে সরে আসার জল্পনাকে খানিকটা তাজা করে দিল।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা