মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’

'মায়ার জঞ্জাল’। ছয় বছর আগে নির্মাণ হয়েছিল এই চলচ্চিত্র। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সিনেমাটি প্রযোজনা করেন জসিম উদ্দিন, পরিচালনা করেন ওপার বাংলার ইন্দ্রনীল রায় চৌধুরী। দেশের গুণী অভিনেত্রী অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এই চলচ্চিত্র এবার আসছে ওটিটিতে।  

২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। যদিও মুক্তির অনেক আগে থেকেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাগুলোর প্রদর্শন হয়। 

ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে এটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মাননা জয় করে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।

সোমবার রাতে চলচ্চিত্রটি ওটিটিতে আসার খবর দেয় চরকি। সিনেমাটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে, জানানো হয়।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা