শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুপিসারে বাগদান সারলেন অর্জুন

চুপিসারে বাগদান সারলেন অর্জুন

চুপিসারে বাগদান সারলেন অর্জুন


‘ধুরন্ধর’-এ বলিউড অভিনেতা অর্জুন রামপালের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ছবিটির সাফল্যের মধ্যে ভক্তদের সুখবর দিলেন এই অভিনেতা। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর সঙ্গী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস এর সাথে বাগদানের কথা নিশ্চিত করলেন অর্জুন।

সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত হয়েছিলেন এই জুটি। পডকাস্টটিতে সম্পর্ক এবং বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা।

অর্জুন এর আগে ১৯৯৮ সালে মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন। তাদের দুই পুত্র সন্তানও রয়েছে। অরিক এবং অরিভ। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

অন্যদিকে গ্যাব্রিয়েলার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। ১৬ বছর বয়সে একজন তরুণ মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। পরে দক্ষিণ আফ্রিকার গাউটেং-এর সানিসাইডের একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন।

গ্যাব্রিয়েলা ভালোবাসা ও অভিভাবকত্ব নিয়ে বলেন, ভালোবাসা শর্তের সাথে আসে। একজন ব্যক্তির আচরণের উপর আমার ভালোবাসা নির্ভর করে। এছাড়াও আপনি যখন অভিভাবক হয়ে যান, তখন ভালোবাসার সাথে দায়িত্বও বেড়ে যায়।

রামপাল হাস্যরসের সাথে বলেন, আমি তাকে পছন্দ করতাম কারণ সে খুব আকর্ষণীয় ছিল। তারপর আমি বুঝতে পারলাম, তার মধ্যে আকর্ষণীয়তা ছাড়াও বিশেষ কিছু আছে যা তার প্রতি আমার ভালোবাসা বাড়িয়ে তোলে।

বাগদানের প্রশ্ন আসতেই গ্যাব্রিয়েলা বলেন, আমরা এখন বিবাহিত নই, কিন্তু কে জানে ভবিষ্যতের কথা। এ কথার জবাবে অর্জুন তৎক্ষণাৎ বলেন, আমরা বাগদান করেছি।