সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুদানে নিহত সেনা সদস্য মাসুদ রানার নাটোরের বাড়িতে শোকের মাতম

সুদানে নিহত সেনা সদস্য মাসুদ রানার নাটোরের বাড়িতে শোকের মাতম

সুদানে নিহত সেনা সদস্য মাসুদ রানার নাটোরের বাড়িতে শোকের মাতম

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়াপাড়া গ্রামে কর্পোরাল মাসুদ রানার পরিবারে চলছে শোকের মাতম। কান্না থামছে না স্ত্রী আসমাউল হুসনা আখি ও মা মর্জিনা বেগমের। মাসুদের ৮ বছরের একমাত্র কন্যা মাগফিরাতুল মাওয়া আমিনাও স্তব্ধ হয়ে আছে। 

প্রায় ১৮ বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করছেন মাসুদ। জাতিসংঘ শান্তরক্ষী মিশনে যোগ দিতে মাত্র এক মাস ৭ দিন আগে সুদানে গিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকাহত প্রতিবেশীরাও।

এদিকে, সুদানে জাতিসংঘের  ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত এবং আহত সেনা সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত শান্তিরক্ষীরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আর আহতরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া),  সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), সৈনিক মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ), সৈনিক মো. মানাজির আহসান (নোয়াখালী)।