মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে অটো চার্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে অটো চার্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে অটো চার্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারি চালিত অটো চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দামারি ৭ নম্বর ওয়ার্ডের খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ গোলাম রব্বানী ওই গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রব্বানী তার ব্যাটারি চালিত অটো চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রব্বানীর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক ও নীরবতা।

স্থানীয়রা জানান, পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

 

 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি