সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদির চিকিৎসায় যুক্তদেরও ভারত থেকে হুমকি দেয়া হচ্ছে

হাদির চিকিৎসায় যুক্তদেরও ভারত থেকে হুমকি দেয়া হচ্ছে

হাদির চিকিৎসায় যুক্তদেরও ভারত থেকে হুমকি দেয়া হচ্ছে

হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকির মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ। ভারত থেকে ফোনে তাদের হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে একথা জানান তিনি। মূলত ঢামেকে হাদির চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

তিনি বলেন, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নম্বর পাবলিক করে দেয়া হচ্ছে। বিভিন্ন গ্রুপে নম্বর ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।

চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে তার চিকিৎসক আরও বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেয়া হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন।