জার্মানিতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে একটি মার্কিন বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন বিমানঘাঁটি স্প্যাংডালেম জানিয়েছে, বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানঘাঁটি কর্তৃপক্ষ।
মার্কিন সামরিক বাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের অধীনে থাকা বিমানটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের কাছে ধোঁয়া দেখা যায়।এদিকে এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান মিশিগানে বিধ্বস্ত হয়েছিল।
