বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিকি জাহেদের ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন

ভিকি জাহেদের ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন

ভিকি জাহেদের ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন

ছোট পর্দায় দুজনেরই রয়েছে শক্ত অবস্থান। তবে দীর্ঘ অভিনয়জীবনে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানাকে কখনো একসঙ্গে জুটি হয়ে পর্দায় দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী।


নাম এখনো চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নির্মাতার পরিচিত ধাঁচেই সাসপেন্স-থ্রিলার গল্পে তৈরি হবে এটি। ফলে প্রথমবার একসঙ্গে তৌসিফ ও শার্লিনকে দর্শক কেমন রসায়নে দেখতে পাবেন, তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সেই কাজ শেষ করেই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি। এরপর একই অভিনেতাকে নিয়ে শুরু করবেন ‘চক্র ৩’-এর কাজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে তৌসিফ-শার্লিন অভিনীত নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা