ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ মিজানুর রহমান আজ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের সার্বিক সেবার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা,জরুরী বিভাগ,বহিঃবিভাগ, অন্তঃবিভাগ,অপারেশন থিয়েটার, ইপিআই স্টোররুমসহ পুরো হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি হাসপাতালে ভর্তি রুগীদের সাথে কথা বলেন, এবং তাদের খোঁজ খবর নেন। রোগীদের জন্য রান্না করা খাবারের মান যাচাই করেন। পরিশেষে তিনি উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে হাসপাতালের সেবার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।
এসময় কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে বিভিন্ন পর্যারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সিভিল সার্জন মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
মোহাম্মদ ফোরকানুল ইসলাম।
