শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন।
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি: রোজ রবিবার, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই উপলক্ষে সকাল ৮:০০ টায় বিজয় মেলা মাঠ সংলগ্ন মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, (প্রশাসন ও অর্থ) মানিকগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
