বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের মিছিল-সমাবেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের মিছিল-সমাবেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের মিছিল-সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি


সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন ডিসি অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাসাসের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদের আয়োজনে প্রথমে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে রাজপথে থাকার কথাও জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসাসের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সভাপতি শরীফ মহিদুল ইসলাম, জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা শিউলি রানা এবং জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।