মাগুরার শ্রীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এক নেতাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার আমলসার ইউনিয়নের বিলনাথুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত নেতা শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও আমলসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ফারুক শেখ।
পুলিশ সূত্রে জানা যায়,শ্রীপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফারুক শেখ পুলিশ তদন্তে মাগুরা সদর থানার মামলার আসামি। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান,গতরাতে বিলনাথুর এলাকা হতে তাকে আটক করা হয়েছে। মাগুরা সদর থানার মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোহেল রানা
শ্রীপুর,মাগুরা প্রতিনিধিঃ