শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা

আশিকুর রহমান সৌরভ, নড়াইল

নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহমাদ,জেলা শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ , জেলা শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, জেলা প্রকাশনা সম্পাদক মো:নুরুজ্জামান, জেলা এইচ আর ডি সম্পাদক মো: নাইমুল ইসলাম,  ভিক্টোরিয়া কলেজ শিবিরের সভাপতি মো: ওয়াকিবুজ্জামান অভি সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেত্রী বৃন্দ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারী মো: রোমান শেখ।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুল,কুরআন,খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।