শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্তুগালে ‘বোরকা আইন’ পাশ, জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা

পর্তুগালে ‘বোরকা আইন’ পাশ, জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা

পর্তুগালে ‘বোরকা আইন’ পাশ, জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা

পর্তুগালে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে মুখ ঢেকে রাখা প্রতিরোধ সংক্রান্ত নতুন একটি আইন। এখন থেকে দেশটির যেকোনো পাবলিক প্লেসে মুখ ঢেকে বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার‌্যকর এই আইনটি না মানলে অপরাধের ধরন বুঝে সর্বনিম্ন ১৫০ ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।

সংসদে আলোচনার সময় এটি ‘বোরকা আইন’ নামে পরিচিত পেলেও, মূল আইনে কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় পোশাকের কথা বলা হয়নি। মূলত যেকোনো কিছু দিয়ে মুখ পুরোপুরি আড়াল বা ঢেকে রাখাকেই অপরাধ ধরা হয়েছে। সাধারণ রাস্তাঘাট, পার্ক, সরকারি দপ্তর, অনুষ্ঠান বা আন্দোলন সব জায়গাতেই এই নিয়ম মেনে চলতে হবে।

তবে যুক্তিসঙ্গত কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার নিয়ম রাখা হয়েছে। যেমন, শারীরিক অসুস্থতা বা পেশাগত কারণে মুখ ঢাকার দরকার হলে, কোনো শিল্প-সংস্কৃতি বা বিজ্ঞাপনের কাজে, অতিরিক্ত ঠাণ্ডা কিংবা খারাপ আবহাওয়ার কারণে মুখ ঢাকলে কোনো শাস্তি হবে না। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান (যেমন: মসজিদ বা গির্জা), বিমান এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

অপরাধটা ইচ্ছাকৃত নাকি ভুলবশত হয়েছে তার ওপর নির্ভর করবে জরিমানার পরিমাণ। ভুলবশত বা অসাবধানতার জন্য ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং জেনে-বুঝে ইচ্ছাকৃতভাবে আইন ভাঙলে ৪০০ থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হবে। পুলিশ শুধু ঘটনা নথিভুক্ত করবে, আর কত টাকা জরিমানা করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় পৌরসভা।

এই আইনে আরও একটি বড় বিষয় যুক্ত করা হয়েছে। তা হলো, জোর করে অন্য কাউকেও মুখ ঢাকতে বাধ্য করা যাবে না। যদি কেউ ভয় দেখিয়ে বা ক্ষমতার অপব্যবহার করে অন্য কাউকে মুখ ঢাকতে বাধ্য করে, তবে তার সর্বোচ্চ দুই বছরের জেল অথবা বড় অঙ্কের অর্থদণ্ড হতে পারে। আর যার সাথে এই অন্যায় করা হবে তার বয়স যদি ১৮ বছরের কম হয়, তবে শাস্তির পরিমাণ আরও এক-তৃতীয়াংশ বেড়ে যাবে।

মূলত পর্তুগালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই আইনটি তৈরি করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক আলোচনা আর ভোটের পর গত আগস্টে দেশের প্রেসিডেন্ট এতে চূড়ান্ত অনুমোদন দেন। জননিরাপত্তা ও সামাজিক সংহতি বজায় রাখতেই আইনটি চালুর সিদ্ধান্ত নেয় পর্তুগাল সরকার।