শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয়বারের মতো সংস্কার করা হচ্ছে কাঠেরপুল-কুটি বাজার সড়ক, স্বস্তিতে এলাকাবাসী

তৃতীয়বারের মতো সংস্কার করা হচ্ছে কাঠেরপুল-কুটি বাজার সড়ক, স্বস্তিতে এলাকাবাসী

তৃতীয়বারের মতো সংস্কার করা হচ্ছে কাঠেরপুল-কুটি বাজার সড়ক, স্বস্তিতে এলাকাবাসী

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম। 


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাঠের পুল থেকে কুটি বাজার পর্যন্ত সড়কটির তৃতীয়বারের মতো সংস্কারকাজ শুরু হয়েছে। কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সংস্কারকাজ পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে ব্যবহৃত ও ক্ষতিগ্রস্ত এ সড়কটি সংস্কারের উদ্যোগে স্থানীয়দের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে প্রতিদিন কুটি বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামের বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এ পথের সংস্কারকাজ শুরু হওয়ায় যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
সড়ক সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে তার উদ্যোগী ভূমিকা ও ভবিষ্যৎ জনকল্যাণমূলক কাজের সাফল্য কামনা করে এলাকার সর্বস্তরের মানুষ দোয়া ও শুভকামনা ব্যক্ত করেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া জানান, জনগণের ভোগান্তি কমানো এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। কাজের মান বজায় রেখে দ্রুত সংস্কারকাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।