একটি চরিত্র কখনও কখনও অভিনেতার ক্যারিয়ারে নতুন বাঁক তৈরি করে। অভিনেতা ও মডেল খায়রুল বাসারের জন্য ‘আদিল’ তেমনই একটি চরিত্র হতে যাচ্ছে। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, চেনা জীবনের গল্প আর নানা ঘটনার আবর্তে নির্মিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ এই চরিত্রে দেখা যাবে তাঁকে।
ইতোমধ্যে নাটকটির প্রচারের তারিখও চূড়ান্ত হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি।
‘ফিরে আসার গল্প’ নিয়ে শুরু থেকে আশাবাদী খায়রুল বাসার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে নাটকটির গল্পে পারিবারিক আবহের পাশাপাশি সম্পর্কের নানা টানাপোড়েন উঠে আসবে। আদিল চরিত্রটি দর্শকের মনে দাগ কাটবে বলে প্রত্যাশা এ অভিনেতার।
তার ভাষায়, “পারিবারিক ঘরানার গল্পের এ নাটকে একদিকে যেমন খুঁজে পাওয়া যাবে চেনা মুখের ছায়া, তেমনি সম্পর্কের টানাপোড়েন নানা ঘটনা নিয়ে লেখা কাহিনি দারুণভাবে মনে আঁচড় কাটার মতো। দর্শক এখন অনেক স্মার্ট, ভালো-মন্দ সহজে বুঝতে পারেন। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।’
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা