শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে বৃহত্তর তাঁতী ঐক্য ও তাঁতী অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

বেলকুচিতে বৃহত্তর তাঁতী ঐক্য ও তাঁতী অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

বেলকুচিতে বৃহত্তর তাঁতী ঐক্য ও তাঁতী অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা


সিরাজগঞ্জের বেলকুচিতে বৃহত্তর তাঁতী ঐক্য ও তাঁতী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেলকুচি উপজেলার তামাই এলাকায় তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানার অন্তর্গত বৃহত্তর তাঁতী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অধিকার প্রতিষ্ঠা এবং তাঁতশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোলায়মান হোসেন মোল্লা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বৈদ্যনাথ রায়, ওহিদুল ইসলাম খান, লাল মিয়া, সৈয়দ আলী, গোলাম কিবরিয়া বাবু সরকার ও শামসুজ্জামান অপু।
সভায় বক্তারা বলেন, বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর এলাকার তাঁতশিল্প দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁতশিল্পের সঙ্গে জড়িত। কিন্তু নানা কারণে বর্তমানে তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।
তাঁতশিল্পের সংকট নিরসনে তাঁতীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, সহজ শর্তে ঋণ প্রদান, তাঁতিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাজার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে হলে শুধু তাঁত মালিকদের নয়, তাঁত শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় নিতে হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর সহযোগিতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ শিল্পকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন এবং তাঁতশিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি তাঁতীদের ঐক্যবদ্ধভাবে নিজেদের সমস্যা ও দাবিগুলো উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর এলাকার বিভিন্ন তাঁত মালিক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বৃহত্তর তাঁতী ঐক্য সুসংগঠিত করা এবং তাঁতীদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: