শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ইন্টারভিউতে নীতিকথা, কিন্তু ব্যক্তি৷ জীবনে তারা সুন্দর মানুষ নন’

‘ইন্টারভিউতে নীতিকথা, কিন্তু ব্যক্তি৷ জীবনে তারা সুন্দর মানুষ নন’

‘ইন্টারভিউতে নীতিকথা, কিন্তু ব্যক্তি৷ জীবনে তারা সুন্দর মানুষ নন’

পর্দায় কিংবা সাক্ষাৎকারে নীতি, আদর্শ ও সুন্দর জীবনযাপনের কথা বলেন অনেকে। কিন্তু সেই কথার সঙ্গে ব্যক্তিজীবনের বাস্তবতার কতটা মিল আছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শোবিজ অঙ্গনের এমন দ্বৈত আচরণ নিয়েই এবার সরব হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, শুধু মুখের কথায় নয়, একজন শিল্পীর পরিচয় হওয়া উচিত তার কাজ ও ব্যক্তিত্বে। 

ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ভাবনা। কাজের সুবাদে বিনোদন অঙ্গনের নানা দিক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। সেই অভিজ্ঞতা থেকেই এবার কিছু অপ্রিয় বাস্তবতার কথা প্রকাশ্যে তুলে ধরেছেন এই অভিনেত্রী। 

ভাবনার ভাষ্য, ইন্ডাস্ট্রিতে এমন অনেক পরিচিত শিল্পী রয়েছেন, যারা সাক্ষাৎকারে বড় বড় নীতিকথা বলেন, অথচ ব্যক্তিজীবনে তাদের আচরণ ও জীবনযাপন সেই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

ব্যাখ্যা করে ভাবনা বলেন, “আমি আসলে মিথ্যা বলব না। খুব ছোটবেলায় ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। অনেকবারই শুনতে হয়েছে, ‘ও আচ্ছা, তুমি ড্রিংক করো না?’ এসব কথা আসলে বলাও অনুচিত। তবে অনেককেই দেখা যায়, ইন্টারভিউতে বড় বড় নীতিকথা বলতে, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা একদমই সুন্দর মানুষ নন। সেটা আমরা সবাই দেখতে পাই।” 

জীবনের এই পর্যায়ে এসে নিজের উপলব্ধি প্রকাশে আর দ্বিধা করতে চান না ভাবনা। তার ভাষায়, মানুষের জীবন অনিশ্চিত, তাই সত্য কথা বলার ক্ষেত্রেও এখন আর পিছিয়ে থাকতে চান না তিনি। 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা