শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধন কুবেরকে বিয়ে করে কোথায় হারালেন শাহরুখের নায়িকা?

ধন কুবেরকে বিয়ে করে কোথায় হারালেন শাহরুখের নায়িকা?

ধন কুবেরকে বিয়ে করে কোথায় হারালেন শাহরুখের নায়িকা?

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘স্বদেশ’। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেন গায়ত্রী জোশী। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল। আর অভিষেক চলচ্চিত্র দিয়েই খ্যাতি কুড়ান গায়ত্রী। এরপর রুপালি জগৎ থেকে পুরোপুরি হারিয়ে যান এই অভিনেত্রী। কোথায় আছেন গায়ত্রী?

সাফল্যের পরও কেন রুপালি জগৎ ছাড়েন গায়ত্রী? বিয়ের পর সিনেমা থেকে সরে দাঁড়ান গায়ত্রী। ২০১৯ সালে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দেন তিনি। এ আলাপচারিতায় সিনেমা ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। গায়ত্রী জানান, ‘স্বদেশ’ সিনেমা সফল হওয়ার পর পরবর্তী সিনেমা বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক হন। ‘স্বদেশ’-এর জন্য বেশ কয়েকটি সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও লাভ করেন। ঠিক সেই সময়ে তার সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের। আর সেখান থেকে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।

ঘটনা বর্ণনা করে গায়ত্রী ওবেরয় বলেন, “আমার স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে দেখা করি। আমার ক্যারিয়ার যেদিকে যাচ্ছিল, তাতে খুবই সন্তুষ্ট ছিলাম। যখন বিকাশের সঙ্গে দেখা হয়, তখন বুঝতে পারি—সিনেমা করা বা বলিউডে থাকার চেয়েও আমি এটাকে বেশি চাই। এ কারণেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য বেশ সহজ ছিল।” ।

অভিনয় ছাড়ার মূল কারণ ব্যাখ্যা করে গায়ত্রী ওবেরয় বলেন, “আমি চাইলে, বিয়ের পরও কাজ চালিয়ে যেতে পারতাম। কিন্তু সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমি যখন কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করি, তখন সেখানে শতভাগ দিতে চাই। আমি সবসময় আমার বিয়ে, পরিবার ও সন্তানদের প্রতি শতভাগ মনোযোগ দিতে চেয়েছি।” 

নিজেকে ভাগ্যবান মনে করেন গায়ত্রী। অভিনয়ের মাধ্যমে ‘দারুণ একটি সুযোগ’ পেয়েছিলেন। কিন্তু তার জীবনের আরেকটি স্বপ্ন—“সুন্দর একটি পরিবার।” স্বামীকে আত্মার সঙ্গী বলে মন্তব্য করেন গায়ত্রী। তার ভাষায়—“আমি এমন একজন স্বামী পেয়েছি, যে সবদিক থেকেই আমার আত্মার সঙ্গী। আমার মনে হয়, জীবনে কখনো কখনো অন্যরকম পরিকল্পনাও থাকে—আর সেই পরিকল্পনাগুলো আরো ভালোও হতে পারে।”


বিকাশের বিশ্বাস ছিল—গায়ত্রী তার জীবনসঙ্গী নব্বই দশকের শেষের দিকে চ্যানেল ভি-এর ভিডিও জকি (ভিজে) হিসেবে বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেন গায়ত্রী। পরের বছর ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেন। ২০০০ সালে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পান গায়ত্রী। এটিই ছিল তার বড়পর্দায় বড় সাফল্য। ২০০৫ সালে বিকাশ ওবেরয়কে বিয়ে করে হয়ে যান—গায়ত্রী ওবেরয়।

বিকাশের সঙ্গে গায়ত্রীর প্রেমের গল্প সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে ২০১৪ সালে ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ত্রী সম্পর্কে কিছু কথা বলেছিলেন বিকাশ। তিনি বলেছিলেন, “বিয়ের অনেক আগে থেকে গায়ত্রীকে চিনতাম। আমরা বন্ধু ছিলাম। বলা যায়, পরিচিতজনের মতো। সৌভাগ্যবশত, বিভিন্ন জায়গায় আমাদের বারবার দেখা হয়ে যেত। আমার জোরালোভাবে মনে হয়েছিল—“এই মেয়েটির সঙ্গে বাকি জীবন কাটাতে চাই।” 


শাহরুখের চেয়েও ধনী গায়ত্রীর স্বামী কয়েক মাস আগে ভারতের অন্যতম ধনী ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করে ‘হুরুন ইন্ডিয়া’। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৬’ অনুযায়ী, বলিউড তারকা শাহরুখ খান ১০ হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার কোটি রুপির বেশি) সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। মজার বিষয় হলো—শাহরুখের সাবেক সহ-অভিনেত্রীর স্বামী বিকাশের সম্পদের পরিমাণ তার চেয়েও অনেক বেশি।   

চলতি বছরের হুরুনের তালিকা অনুযায়ী, বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬১ হাজার কোটি রুপির বেশি)। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৫৯তম অবস্থানে রয়েছেন তিনি। গত বছরও হুরুনের তালিকায় ছিলেন বিকাশ। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৬০ কোটি রুপি এবং ভারতের ৫৮তম ধনী ব্যক্তি ছিলেন তিনি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা