ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর ভবনের ৩য় তলায় মনোয়ারা হায়দার পার্টি সেন্টারে বাংলাদেশ
প্রাথমিক শিক্ষক সমিতি, ভালুকা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ভালুকা উপজেলা শাখার সভাপতি মো. গোলম ফারুক'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গোলজার হোসেন,অ্যাডভোকেট উসমান গণি মলিক মাখন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সভায় প্রাথমিক শিক্ষার উন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষককদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক- শিক্ষিকাদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি, সমস্যা ও শিক্ষা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আশিকুর রহমান শ্রাবন
ভালুকা ময়মনসিংহ