শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

যশোরে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

যশোরে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সারাদেশে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার নাভারণে বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নাভারণ আঞ্চলিক বিএনপির আয়োজনে নাভারণ বাজারে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নাভারণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নুরে আলম আতা, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মন্ডল এবং উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।

এ ছাড়া উলাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন, শার্শা উপজেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহরাব হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মেম্বার ও আতিয়ার রহমান দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন টিপু, জেলা তাঁতীদলের সদস্য শফি ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় শার্শা উপজেলা ওলামাদলের সভাপতি আঃ হান্নান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব বদিউজ্জামাল বদি এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিল ও সমাবেশে অংশ নেন। তাদের মধ্যে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদ, মোজাফফর উদ্দীন, আঃ রশিদ, সাইফুল আলম পিন্টু, মোঃ আওরঙ্গজেব, জিয়াউর রহমান জিয়া, হাবিবুর রহমান হাবিব ও খায়রুজ্জামান সোহাগ ছিলেন।

স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াছি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মিলন, আহ্বায়ক কমিটির সদস্য আঃ সালাম, মোখলেচুর রহমান, বাকী বিল্লাহ এবং শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহজালাল আগুন উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও জিয়াউর রহমান জিয়া, আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদ ও মহিনুর রহমান এবং নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু ও সাধারণ সম্পাদক পারভেজ রহমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

 

আশরাফুল ইসলাম
বেনাপোল যশোর