বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

‎পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর সাথে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার(২৭ সেপ্টেম্বর)পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।  
‎​সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম,  সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন,সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী,সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ,পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া
‎পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,  পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকিরসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  
​মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল যেন স্থানীয় জনগণ পেতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডের মতো কর্মসূচির মাধ্যমে পুলিশ ও জনগণের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হচ্ছে।  
‎​অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে জানান— অবৈধ অস্ত্রধারী,মাদক সরবরাহকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সাথে জড়িত যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। জেলার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রকে শতভাগ জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু— এ কথাটি কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করা হবে।  
‎​আইনশৃঙ্খলা রক্ষায় ও এলাকার চিহ্নিত সমস্যাগুলো দূরীকরণে তিনি সম্মানিত নাগরিক এবং সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন।

 

‎ পিরোজপুর প্রতিনিধি