মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা সদর থানাধীন বরুনাতৈল ও সাতদোহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরা।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরুনাতৈল গ্রামের মোঃ রক্সি (৩০), পিতা মোঃ রুহুল আমিন বাবু এবং সাতদোহাপাড়া গ্রামের প্রসাদ বিশ্বাস (৭৩), পিতা মৃত গোবিন্দ বিশ্বাস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ রক্সি ও প্রসাদ বিশ্বাসকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
মোঃ সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি :
